শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৌভাত উৎসব পরিণত হলো মৃত্যু শোকে

জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৪০ বার

বাড়িতে বড় ছেলের বৌভাত অনুষ্ঠান। পরিবারের সবার ব্যস্ততা। বৌভাতের অনুষ্ঠানের আয়োজন নিয়ে যখন উৎসবমুখর পুরো বাড়ি, ঠিক তখনই বৌভাত আয়োজনে সহযোগিতা করতে এসে মো. মোস্তাফিজুর রহমান নামে-বরের ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ক্ষণিকের মধ্যেই ভেস্তে যায় বৌভাত আয়োজন। শোকের ছায়া নেমে আসে পরিবারসহ পুরো এলাকায়। গতকাল ভোরে দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বীরগঞ্জের মোহনপুর ইউপি সদস্য মো. আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 ইউপি সদস্য মো. আবদুল হামিদ সাংবাদিকদের জানান, শুক্রবার মোস্তাফিজুর রহমানের বড় ভাই মো. রুবেলের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে উপলক্ষে শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বৌ-ভাতের রান্নার জন্য শনিবার ভোরে গরু জবাই করে মাংস কাটার কাজে ব্যস্ত পরিবারের লোকজন। গরমের কারণে মাংস কাটার কাজে ব্যস্ত লোকজনকে একটি ফ্যান এনে দেয় মোস্তাফিজুর রহমান। ফ্যানটি রেখে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায় সে। বিষয়টি উপস্থিত কারো নজরে না এলেও মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories