শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে টেকনাফের পাহাড়ে দুই হাতি

জেলা প্রতিনিধি,কক্সবাজার
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৯৮ বার

নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফ বনাঞ্চলে আশ্রয় নিয়েছে দুইটি বন্য হাতি। শনিবার বিকালে হাতি দুইটি বাংলাদেশে চলে আসে। 

প্রায় পাঁচ ঘণ্টা পর হাতি দুইটি উদ্ধার করে পাহাড়ের ভেতরে ঢুকিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। এই টিমের নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. মনিরুজ্জামান ও বন পাহারাদাররা।

স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদ পাড়ি দিয়ে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলে আসে হাতি দুইটি। পরে বনে ঢোকার চেষ্টা করলে মানুষ চিৎকার দেয়। মানুষের চিৎকারে নাফ নদীর প্যারাবনে ছোটাছুটি করছিল হাতি দুইটি।

জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, বিকাল থেকে টেকনাফ সীমান্তের নাফ নদীর প্যারাবনে দুইটি মা হাতি ছোটা ছুটি করছিল। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় উদ্ধার করে হাতি দুইটিকে পাহাড়ের ভেতরে দিয়ে আসা হয়। গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে আরও একটি হাতি এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. এনাম বলেন, বিকালে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে দুইটি মা হাতি। প্যারাবনের ঢোকার সময় মানুষের তাড়া খেয়ে হাতি দুইটি পালিয়ে যায়। পরে পৌরসভার জালিয়া পাড়া এক নম্বর স্লুইস গেইট থেকে হাতি দুইটি উদ্ধারের খবর শুনেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories