গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত জামালপুর সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। জামালপুর সদর উপজেলা পরিষদের আলহাজ্ব মোজাফফর অডিটোরিয়াম হলরুমে সদর উপজেলার সাত শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল কার্ড ও সনদপএ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সি আই পি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোঃ সিরাজুল হক প্রমুখ।
Leave a Reply