সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্র সৌমিকের

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১১১ বার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে সৌমিক (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৬ জুন শনিবার সোমবার এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সৌমিক পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের খোর্দোটেংড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। 
স্থানীয় সূত্রে প্রকাশ,ঘটনার দিন দুপুরে সৌমিক ও তার চাচাতো ভাই সহ করতোয়া নদীর শাখা মর্চো নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সৌমিক গভীর গর্তের মধ্যে তলিয়ে যায়।
সৌমিককে খুঁজে না পাওয়া গেলে সঙ্গী চাচাতো ভাইয়ের ডাক চিৎকারে প্রথমে স্থানীয়রা এবং পরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে সৌমিককে মৃত অবস্থায় উদ্ধার করে। 
সৌমিক এর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকাবাসীর মাঝে এক গভীর শোকের ছায়া নেমে আসে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories