রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

দেশের প্রতিটি মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার

শারদীয় দুর্গোৎসবের বাদ্য বাজলো বলে। মহালয়ায় দেবীর আবাহন শেষে মণ্ডপে মণ্ডপে এখন অপেক্ষা। দুর্গা আসছেন মর্ত্যলোকে। দম ফেলার অবসর নেই প্রতিমা শিল্পী আর আয়োজকদের। রঙতুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে নেয়ার অপেক্ষা। বাজবে ঢাকের বাদ্য। আর, উৎসবের দিনগুলোকে নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি সেরেছে প্রশাসনও। শরতের কাশের দোলায় আর মেঘের ভেলায় বাজছে উৎসবের সুর। শারদীয় দুর্গোৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে দেশজুড়ে।
মৌলভীবাজারে এ বছর সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ১ হাজার ৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা নির্মাণ এখন শেষের পথে, মণ্ডপে নেয়ার অপেক্ষা। পূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে প্রস্তুতি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

দিনাজপুরে বরাবরই বিপুল আয়োজনে উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব। করোনার কারণে গেলো দু’বছর সীমিত আকারে অনুষ্ঠিত হলেও এবারে আগের রূপে ফিরছে আয়োজন। জেলার ঐতিহ্য ধরে রেখে এবারে বর্ণিল দুর্গোৎসব হবে বলে আশাবাদী আয়োজকরা।
করোনার কারণে মাদারীপুরে গত দু’বছর সাদামাটা আয়োজনে দুর্গাপূজা হয়েছে। তবে এবারে উদ্দীপনার কমতি নেই। সাধ্যমতো চলছে মণ্ডপ তৈরির কাজ। নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ। দেবী দুর্গার আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সিরাজগঞ্জে। প্রতিমা শিল্পীরা খুব ব্যস্ত শেষ মুহুর্তের কারুকাজে। আয়োজকরা আশা করছেন উৎসব আনন্দময় হবে। একই অবস্থা বিরাজমান ময়মনিসংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপর, জামালপুর, সাতক্ষীরা, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জসহ গাজীপুর জেলায়। এছাড়া
দেশে সবচেয়ে বেশি প্রতিমা দিয়ে দুর্গাপূজা আয়োজনের জন্য আলোচিত জেলা বাগেরহাট। সদরের হাকিমপুরে শিকদার বাড়িতে পূজা হতো অর্ধ সহস্রেরও বেশি প্রতিমায়। কিন্তু করোনার কারণে দু’বছর ধরে বড় পরিসরে হচ্ছে না। এবারও তাই। তবে জেলার সর্বত্রই চলছে দুর্গা পূজার বর্ণিল আয়োজন।
গাজীপুর মহানগরে এবছর পূজা হবে ১১০টি মণ্ডপে। নানা রূপে সেজে উঠছে মন্দির, মণ্ডপ ও এর আশপাশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব মণ্ডপে থাকছে সিসি ক্যামেরা। থাকবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নজরদারী। শারদীয় দুর্গোৎসব সার্বজনীনতায় ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে। পূজার দিনগুলো হয়ে উঠবে রঙিন, এমনটাই প্রত্যাশা সবার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories