শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ী সোনালী ব্যাংকের অফিসার সুফিয়ানের সন্ধান দাবীতে সংবাদ সম্মেলন

আমিরুল ইসলাম কবির, গাইবান্দা
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৫০ বার

সোনালী ব্যাংক গাইবান্ধার পলাশবাড়ী শাখার নিখোঁজ সিনিয়র অফিসার আবু সুফিয়ান সরকারের সন্ধানের দাবীতে পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন শনিবার পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ আবু সুফিয়ানের বাবা আব্দুস কাশেম সরকার। 
তিনি বলেন,আমরা হতাশাগ্রস্ত একটি পরিবার হিসাবে আপনাদের নিকট হাজির হয়েছি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান সরকার যাহার বয়স ৩১ বছর। সে গত ২৪ জুন ২০২১ ইং বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় পলাশবাড়ী সোনালী ব্যাংক হতে গোবিন্দগঞ্জে কেনাকাটা করার  উদ্দেশ্যে যায়,এরপর সন্ধ্যা প্রায় ৭ টার সময় হতে তাহার ০১৭২৪-৮৮৮৯০৩ ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এবং আজ অবধি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আমরা পলাশবাড়ী থানায় ২৫ জুন একটি সাধারণ ডায়েরী করেছি,যাহার ডায়েরী নং-১০৮৮। 

আমি মোঃ আবুল কাশেম সরকার ও আমার স্ত্রী সাহেদা বেগম নিখোঁজ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ানের পিতা মাতা। আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট আমাদের বুকের মানিক আবু সুফিয়ান সরকারের সন্ধান চাই। তাকে খুঁজে বের করতে আইন শৃংখলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনের সময় পিতা মাতা তাদের ছেলেকে খুঁজে পেতে বারবার কান্নায় ভেঙে পড়েন। তাদের সাথে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories