শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসনটিতে উপনির্বাচন করবে ইসি।সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সেই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।সৈয়দা সাজেদা চৌধুরীর আসনটি শূন্য হয়েছে গত ১১ সেপ্টেম্বর। এদিন থেকে পরবর্তী নব্বই দিন হিসেব করলে দাঁড়ায় আগামী ৯ ডিসেম্বর। অর্থাৎ এ সময়ের মধ্যেই নির্বাচন কমিশনকে উপ-নির্বাচনটি সম্পন্ন করতে হবে।ইতোমধ্যে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। গত ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত আসন শূন্য ঘোষণার গেজেটে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ২৭ ভাদ্র ১৪২৯/১১ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories