রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবি : নিহতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশত

পঞ্চগড় প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার

পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ‌্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৩৯ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় অর্ধশত ব‌্যক্তি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।বোদা উপ‌জেলার মা‌ড়েয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে স্থা‌পিত জরুরি তথ‌্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বরত কর্মকর্তারা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত ২১ নারী, ১১ শিশু এবং সাত পুরুষসহ ৩৯ জনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের ম‌ধ্যে সাত জ‌নের মর‌দেহ ভে‌সে গি‌য়েছিল দিনাজপু‌রের আত্রাই নদী‌তে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

নৌকাডু‌বির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার সকাল থে‌কে দুপুর পর্যন্ত ১৪ মর‌দেহ উদ্ধার করা হয়। এ নি‌য়ে দুই দি‌নে ৩৯ মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এখনও নি‌খোঁজ র‌য়ে‌ছেন প্রায় অর্ধশত ব‌্যক্তি। ঘটনাস্থ‌লের আ‌শপা‌শে দ্বিতীয় দি‌নের ম‌তো উদ্ধার অ‌ভিযান চালা‌চ্ছে ফায়ার সা‌র্ভিসের ডুব‌রি দ‌লের তিন‌টি ইউ‌নিট। স্থানীয় ব‌্যক্তিরাও নৌকা নি‌য়ে উদ্ধা‌র কা‌জে অংশ ‌নি‌য়ে‌ছেন।নৌকাডুবির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার দুপুর পযন্ত আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories