শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত জানা যাবে কাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৩২ বার

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা।

তবে লকডাউনে ব্যাংক বন্ধ না কি খোলা থাকবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামীকাল রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। লকডাউন সংক্রান্ত সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যাংক খোলা থাকবে না কি বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামীকাল রবিবার ব্যাংকগুলোকে জানানো হবে। লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories