শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আর মাত্র বাকি ৯ দিন \ গাজীপুর মহানগরের মন্ডপগুলোতে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ বার

সনাতন ধর্মম্বলীদের বাৎসরিক সবচেয়ে বড় উৎসব সারদীয় দূর্গা পূঁজা ২০২২। পূঁজার আর মাত্র ৯ দিন বাকি। আগামী ১ অক্টোবর ২০২২ (পঞ্চমী পূঁজা) দেবী বোধনের মধ্যদিয়ে শুরু এবং ৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

আর এ উপলক্ষ্যে গাজীপুরে মহানগরের সর্বত্র প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। পূজোর শঙ্খ বাঁজে দূরে, মা আসছেন বছর ঘূরে, শিউলী ফুলের আগমনের সাথে সাথে এই প্রত্যয়ে নিয়ে অনুষ্টিতব্য হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করেই এমন ব্যস্ততা। মহানগরীর প্রতিটি সনাতন ধর্ম্ভাবলী এলাকার পূজা মন্ডপে প্রতিমা তৈরীর শেষ প্রস্তুতি এগিয়ে চলছে। প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিবারের ন্যায় এ বছরও শারদীয় দেবী দূগার্র পূঁজা উপলক্ষে নিরাপত্তা বলয়ে থাকবে প্রতিটি পুজা মন্ডপ।
সরেজমিন ঘুরে জানা যায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খড়, বাঁশ, মাঠি দিয়ে দ্রুত এগিয়ে চলছে প্রতিমা তৈরী কাজ এবং দূর্গা মায়ের জন্য রং বেরংয়ের কাপড় কেনা বেঁচাসহ চলছে পুজার আয়োজন। এছাড়াও সনাতন সম্প্রদায়ের প্রতিটি পরিবারে দুই মাস আগ থেকে পুঁজার প্রস্তুতি শুরু হলেও মন্ডবে মন্ডকে একমাস পুর্ব থেকে চলে দূর্গা মায়ের পথিকৃৎ প্রতিমা তৈরীর কাজ। মাটি দিয়ে তৈরি প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু রং করা বাকী। টঙ্গী বাজার এলাকায় সার্বজনিন শ্রীশ্রী দুর্গা মন্দির, আমতলী সার্বজনীন হরিজর ঐক্য পরিষদ, সিলমুন, মরকুন, জয়দেবপুর বাজর এলাকার কৃপাময়ী কালী মন্দির, গুরুলিয়া এলাকায় ননীবালা স্মৃতি মন্দির, পূবাইল, মিরের বাজার, বসুগাঁও, বড়বাড়ি, কোনাবাড়ি, সালনাসহ ৫৭টি ওয়ার্ডে ১১০টি মন্ডপে পুজা অনুষ্টিত হবে। টঙ্গী পূর্ব থানায় ৬ টি এবং টঙ্গী পশ্চিম থানা এলাকায় ২টি পূঁজা অনুষ্টিত হবে। আগামী ১ অক্টোবর (পঞ্চমী পূঁজা) দেবী বোধনের মধ্যদিয়ে শুরু হবে ২০২২ সালের শারদীয় দুর্গোৎসব। পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে ক্ষ্যাপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদবে সবার মন। এ বছর মা আসছেন নৌকায় চড়ে রবি শষ্য ফল ফুল নিয়ে আর যাচ্ছেন ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে খরা ও রোগ জীবানু ছড়িয়ে।
জানা যায়, সামর্থ অনুযায়ী পূঁজারীরা প্রতিমা সাঁজাতে খরচ করে থাকেন। দ্রব্যমূল্যরে উর্দ্ধগতি এবং প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেকেই। মৃৎ শিল্পীরা দ্বিগুন টাকা নিচ্ছেন প্রতিমা তৈরিতে। এছাড়া পূঁজার খরচও বেড়ে গেছে কয়েকগুন। ফলে মাযের পূঁজা করতে গিয়ে অর্থাভাবে হিমশিম খেতে হচ্ছে অনেকইে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের টঙ্গী থানা শাখার সাধারণ সম্পাদক এবং টঙ্গী থানা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ জানান, মহানগরের প্রতিটি মন্ডপে উৎসব মুখোর পরিবেশে প্রতিমা তৈরী ও বিভিন্ন প্রস্তুতির আশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের পূঁজার্চনার সকল কাজ শেষ হবে। আমরা আশা করি শান্তি শৃংখলা বজায় রেখেই আমরা আমাদের পূূঁজা অর্চনার কাজ সম্পন্ন করতে পারবো। সেই ভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে।
সিটি কর্পোরেশন টঙ্গী জোনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো.আবুল হোসেন বলেন, আমার ওয়ার্ডে কোন পূঁজা মন্ডপ নেই তথাপিও নগরীর বিভিন্ন এলাকায় সনাতন সম্প্রদায়ের আগত দুর্গোৎসবে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। সেই সাথে উৎস পালকালে এলাকাবাসী ও আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সব সময় ছিলো এখনো থাকবে।
অপরদিকে ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন সরকার বলেন, সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব সারদীয় দূর্গা পূঁজায় সকল সনাতন ধর্মাম্বলীদের জানাই সারদীয়া শুভেচ্ছা। সেই সাথে টঙ্গী বাজার পূঁজা মন্দিরে সকল পূঁজা পার্বনে আমার ওর্য়াডের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমাকে এবং এখানকার সনাতন ধর্মাম্বলীদের যে ভাবে সবসময় সহযোগীতা করে থাকেন এবারও সারদীয় দূর্গা পূজায় আমিসহ ওয়ার্ডের সকল মানুষ সেই সহযোগীতা অব্যাহত রাখবো।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূঁজা। এ উপলক্ষ্যে সনাতন ধর্মাম্ভলীর সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন শারদীয় দুর্গা পুজঁয় যাতে কোন প্রকার বিঘœ সৃষ্টি না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি পুঁজামন্ডপ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. অঅসাদুর রহমান খান দূর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাম্ভলীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তি শৃংখলা বজায় রেখে পূঁজারীরা তাদের উৎসব পালম করবেন এ প্রত্যাশা সকলের। এ উৎসবে প্রতিবছরের ন্যায় সিটি কর্পোরেশন এবার সনাতন ধর্মাম্ভলীদের পাশে থাকবে।
যুুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল-এমপি টঙ্গী গাজীপুরসহ সারাদেশের সনাতন ধর্মানুসারীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূঁজা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে সকলকে জানাই-শারদীয় শুভেচ্ছা। প্রতিবছরের ন্যায় এবারও যাতে সুষ্ঠভাবে দুর্গোৎসব পালিত হয় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories