কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১-এর বিচারক মো. হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খোকন মিয়া (৩৭), জালাল মিয়া (৪৩) ও জরিনা খাতুন (৩৯)৷ তারা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার বাসিন্দা।
Leave a Reply