রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

কুড়িগ্রামে আত্মহত্যা করতে চাওয়া নারীর জীবন বাঁচাল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার

কুড়িগ্রামে এক নারী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই নারীর বাড়িতে ছুটে যায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এতে বেঁচে যান ওই নারী। পরে তাকে কাউন্সেলিং করে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে রেখে আসে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে শহরের পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে। 

এর আগে ওই নারী ফেসবুকে স্ট্যাটাস দেন: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। আমার পরিবার আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে। তারাই দায়ি আমার মৃত্যুর জন্য।’

পুলিশ জানায়, ওই নারীর দুটি বিয়ে হলেও ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে বাবার বাড়িতেই থাকেন তিনি। জীবন নিয়ে তিনি দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই আত্মহত্যার চেষ্টা চালান তিনি। 

তার ওই স্ট্যাটাস এক ব্যক্তির নজরে এলে তিনি ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। এ সময় ওই নারীকে দ্রুত শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। এরপর স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে কাউন্সিলিং করা হয়। পরিবারের সদস্যদেরও সতর্ক করে পুলিশ।

মানসিক হতাশা থেকেই পোস্ট করেছেন বলে জানান ওই নারী। পরবর্তীতে এ রকম ভুল হবে না বলেও জানান তিনি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত উদ্যোগ নেই। ওই নারীকে শনাক্ত করে তাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories