রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জরুরি প্রয়োজনে বের হলে মুভমেন্ট পাস লাগবে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯৯ বার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে লকডাউনের বিষয়টি জানার পর অনেকেরই মনে প্রশ্ন জেগেছে আগের মতো এবারও পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে কি-না ?

এ বিষয়ে পুলিশ সদরদ ফতরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হতে পারবে না। তবে জরুরি প্রয়োজনের জন্যে অনেককে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ওই সময় যারা জরুরি প্রয়োজনে বের হবেন তাদের অবশ্যই মুভমেন্ট পাস নিতে হবে। সড়কে চেকপোস্ট করে মুভমেন্ট পাস তল্লাশি করবে পুলিশ।লকডাউনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। সেই প্রজ্ঞাপনে যেসব বিষয় উল্লেখ থাকবে সেগুলো বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ পুলিশ। আপাতত আগের মতোই মুভমেন্ট পাস নিতে হবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী এক সপ্তাহের জন্য আমরা কঠোর বিধিনিষেধ (লকডাউন) দেব, প্রয়োজন হলে আমরা সেটি আরও বাড়াব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার প্রজ্ঞাপন দেওয়া হবে। তিনি বলেন, এটি যাতে কঠোরভাবে প্রতিপালন হয়, সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। পুলিশ এবং বিজিবি থাকবে। এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থাকার সম্ভাবনা আছে।

প্রতিমন্ত্রী বলেন, মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। তবে বাজেটের যে বিষয়টি আছে, এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর এবং ব্যাংক সম্পর্কিত যে বিষয়গুলো আছে, সেগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। তাছাড়া সবই বন্ধ থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories