বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাবা-ভাই জেলে, সাক্ষাতে এসে ধর্ষণের স্বীকার নবম শ্রেণীর ছাত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৫ বার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মোড়লহাট গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের স্বীকার হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বালিয়াডাঙ্গী ইউএনও’র ভ্রাম্যমাণ আদালতের রায়ে জেলে রয়েছে সেই মেয়ের বাবা ও ভাই। তাদের সাথে দেখা করতে আসার পথে অপহরণ ও ধর্ষণের স্বীকার হয় মেয়েটি।শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে শহরে আসার সময় একই এলাকার আসলাম, বাবুলসহ ৫-৬ জন মেয়েটির গলায় ছুরি ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে মেয়েটিকে গ্যাং রেপ করা হলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। রাত ১২টায় জেলা সদরের শ্রী কৃষ্টপুর ইক্ষু খামারে মেয়েটিকে এলাকাবাসি দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রোববার হাসপাতালে মেয়েটির সাথে কথা হলে সে বলে, জমি নিয়ে সমস্যার কারনে পাশের বাসার প্রতিবেশি চাচারা তার বাবা ও ভাইকে জেলে দেয়। বাবা ভাইকে দেখতে আসার সময় সেই চাচারা তার অটোগাড়িতে উঠে গলায় ছুরি ধরে। পরে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে একটি ঘরে তারা ৬জন তাকে ঘিরে ধরে আছে। পরে তার উপর নির্যাতন করা হলে সে আবার অজ্ঞান হয়ে যায়। তারপরে জ্ঞান ফিরলে সে দেখে তার অবস্থান সদর হাসপাতালে। 

মেয়েটির মা রেনজিত বেগম বলেন, আমাদের বাড়িতে কোন পুরুষ নাই ৷ দুই ছেলের মধ্যে এক ছেলে পলাতক আরেক ছেলে ও স্বামী জেলখানায়৷ কালকে মেয়েটা দেখতে এসে শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হয়৷ এখন কি করব বুঝে উঠতে পারছিনা৷ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, মেয়েটিকে নির্যাতনের ফলে তার যৌনাঙ্গ ফেটেঁ গিয়েছে। সেখানে ৪টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় আঘাত করায় সেখানে ক্ষত হয়েছে ও পেটেঁও ছুরির আঘাত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বালীয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খায়রুল আনাম বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ বা এজাহার পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়েটির আমাদের থানার মধ্যে বাড়ি কি না সেজন্য আমাদের কর্মকর্তা সেখানে গিয়েছেন বিষয়টি তদন্ত করার জন্য। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories