শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপে থাকবেন আনসার সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার

দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না, তা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে।তিনি বলেন, ‘আমরা বলেছি প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে।’এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে বলে জানান তিনি।মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দেশে পূজা করতে পারবে না, বড়দিন করতে পারব না, বৌদ্ধ পূর্ণিমা হবে না বা ঈদ হবে না, এটা কখনও করতে দেয়া হবে না।’তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক থাকলে গত বছর কুমিল্লার ঘটনা ঘটত না। কোনো জায়গায় বিশেষ ব্যবস্থা নিতে হলে নেয়া হবে।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories