মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ওএমএস চালু হওয়ায় চালের দাম কমেছে : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ বার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ‘ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরই মধ্যে বাজারে চালের দাম ৫-৬ টাকা কমে গেছে। চালের দাম আরও কমবে।’আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে খাদ্য বান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে ৫ দিন এ কার্যক্রম চলবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএস চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকেরা যেন আমন ধানের ন্যায্যমূল্য পায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।’খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে একজন ওএমএস ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার ২ টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজে পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুই বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে না পারেন সেটিও নিশ্চিত করা হচ্ছে।’খাদ্য বান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে সাধন চন্দ্র মজুমদার পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories