শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

ভিয়েতনাম থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনছে সরকার : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৮৭ বার

ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আমদানি করছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।আজ দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত কৃষিমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠক শেষের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমদানির জন্য জিটুজি (দুই দেশের সরকার) চুক্তি হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ২ লাখ ৩০ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছাবে।’জানা গেছে, ভিয়েতনাম থেকে আধাসিদ্ধ চাল কেনা হচ্ছে ২ লাখ টন। বাকি ৩০ হাজার টন আতপ চাল দেশটি থেকে কেনা হবে।এদিকে আজ নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে চালের অভাব নেই। এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত রয়েছে। এবার সরকারিভাবে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন চাল মজুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ফ্যামিলি কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories