মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

কটিয়াদীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদন্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৬ বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মো. রাতুল (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, আজ মঙ্গলবার তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কারাদন্ডের আদেশ দেন। রাতুল উপজেলার দশপাখি গ্রামের বাদল মিয়ার ছেলে।জানা যায়, কটিয়াদী-পাইকান ব্রিজের উপর দিয়ে কলেজে যাতায়াতের সময় ছাত্রীকে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল বখাটে রাতুল। এ বিষয়ে বড়চাপা কলেজের একাদশ শ্রেনির ওই ছাত্রী ইউএনওর কাছে অভিযোগ করেন। সোমবার বিকালে কলেজ ছুটির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান নেতৃত্বে একটি দল ও মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেনর নেতৃত্বে পুলিশ ছদ্মবেশে ব্রিজের দুই পাড়ে অবস্থান নেন। কলেজ ছাত্রী বাড়ি ফেরার সময় ব্রিজে পৌঁছলে রাতুল তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। এ সময় ব্রিজের দুই পাশে অবস্থান নেয়া প্রশাসন ও পুলিশ তাকে ঘিরে ফেলে। উপায়ন্তর না দেখে পালানোর জন্য রাতুল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে, কিন্তু পালাতে পারেনি। পুলিশও তার সাথে ঝাঁপ দিয়ে নদী থেকে ধরে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদন্ড দেন।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দন্ডপ্রাপ্ত আসামী রাতুলকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories