বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ভারসাম্য যোগাযোগব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৯৫ বার

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা উন্নত দেশগুলোয় দেখেছি, একটা ভারসাম্য যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। ’৪৭-এর পরে আমাদের এই অঞ্চলের রেলে খুব একটা ডেভেলপমেন্ট হয়নি। পরে মুক্তিযুদ্ধের সময় রেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের ট্রাক, ব্রিজ, স্টেশন থেকে শুরু করে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পরে যে কয়টি উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মধ্যে একটি ছিল এই রেল। সেটা অনেকখানি তিনি করেও ছিলেন। কিন্তু ’৭৫-এর পরে যে সরকারগুলো এসেছে তারা সড়কে শুধু ডেভেলপ করেছে, রেলে কোনো ডেভেলপ করেনি।

সামিট কমিউনিকেশন লিমিটেড ১৩টি সেকশনে মোট ৮৯৫.২১ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে। সেখান থেকে পাঁচ বছরের আয় হবে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ৮টি সেকশনে মোট পাঁচ ৫৯৫.৩৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে। সেখান থেকে পাঁচ বছরে আয় হবে ২৯ কোটি ৬০ লাখ টাকা। রবি আজিয়াটা লিমিটেড পাঁচটি সেকশনে মোট ২৮০.৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে। সেখান থেকে পাঁচ বছরে আয় হবে ১৩ কোটি ৩৯ লাখ টাকা। ফাইবার অ্যাট হোম লিমিটেড তিনটি সেকশনে ১৭৭.৮১ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে। সেখান থেকে পাঁচ বছরে আয় হবে ৯ কোটি ৩৬ লাখ টাকা।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের সচিব ড. হুমায়ুন কবির, মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার ও পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories