শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

আউশের বাম্পার ফলনে চালের দাম কমতে শুরু করেছে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়ার বৈরিতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে আউশে আশা পূরণ হয়েছে কৃষকের। আজ রোববার (২৮ আগস্ট) সকালে নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, আউশ ধান উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। পহেলা সেপ্টেমবর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হতে যাচ্ছে। এর পাশাপাশি আউশ ধানের চাল বাজারে নামলে চালের দাম অবশ্যই কমে আসবে বলে দৃঢ বিশ্বাস করেন তিনি।সাধন চন্দ্র মজুমদার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, চালের যথেষ্ট মজুদ আছে। অযথাই ভোক্তাদেরকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করার চেষ্টা করবেন না। এ সময় মানুষকে স্বস্তিতে রাখার জন্য ব্যবসায়ীদের উদ্দেশে বার্তা দেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এর সঙ্গে সঙ্গে ধানের ভালো দাম পাওয়ার আশ্বাস দেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories