মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা দরগাবাড়ী সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা।সড়কটির বেহাল দশার কারণে এ পথে যানবাহন ও পথচারীদের চলাচলে দেখা দিয়েছে নানা রকমের অসুবিধা।এ পথের বেশিরভাগ সড়কের ইতোমধ্যেই পিচ ঢালাই উঠে গিয়েছে।আর তাতেই এ সড়কে চলাচলে দেখা দিয়েছে বিপত্তি।অনেকখানে আবার সড়কের দু’পাশের পিচ উঠে গিয়ে সড়কের মাঝখানে নেড়ার মতো পিচ দেখতে পাওয়া যাচ্ছে।এতে এ সড়কে যানবাহন এখন একপাশে কাঁত হয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।এর ফলে এ সড়কে নারী ও শিশুরা সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছে।আদারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিম দিকে হচ্ছে দরগাবাড়ী সড়ক।আর মাঝপথে রয়েছে বিনোদপুরের সড়ক।এ সড়কে ত্রিমুখি সড়ক রয়েছে।আরো রয়েছে ছোট ছোট লিংক সড়ক।ঘন বসতি এলাকা দিয়ে এ খানাখন্দ সড়ক দিয়ে প্রচুর পরিমাণ লোক জন চলাচল করে থাকে।এ সড়ক দিয়ে অনেক শিক্ষার্থীও চলাচল করে থাকে।কয়েক বছর ধরে এ সড়কটিতে এমন অবস্থা বিরাজ করলেও এটি পুনঃ সস্কারের কোন ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।খানাখন্দ এ সড়ক দিয়ে এখানকার লোকজন চলাচল করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে।এ পথে ভোক্তভুগিরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
Leave a Reply