রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সৌদিতে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৯৯ বার

সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো.  ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান।বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরে উদ্দেশ্যে প্রাইভেট কার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories