রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের, আহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৮৩ বার

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে। 

মৃত তিনজন হলেন দেব কুমার, মিলন লাল ও মোবারক। তাদের মধ্যে দেব কুমার ও মিলন লাল চাচাতো ভাই। আর মোবারকের বাড়ি সুনামগঞ্জে।আহত তিনজন হলেন আবদুল্লাহ, সকাল ও সানি। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহম্মেদ।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories