মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

আগস্টেও আসছে না ভারতের টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৯৩ বার

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগচি

আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভারত বাংলাদেশে করোনার টিকা পাঠাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে দু’দেশের গণমাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহ থেকে করোনার টিকা-আমদানি রফতানির বিষয়ে খবর প্রকাশ পেয়েছিল। ভারতের অভ্যন্তরে টিকাকরণ কর্মসূচিতেই জোর দিতেই বিদেশে টিকা রফতানির কথা ভাবছেন না তারা।

অরিন্দম বাগচি বলেন, ভারতের টিকা রফতানি নীতি সব সময় স্পষ্ট ও ধারাবাহিক। বিদেশে আমরা টিকা পাঠাতে পারব কি না, তা দুটো বিষয়ের ওপর নির্ভরশীল। ভারত কত পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে আর দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচির জন্য কত টিকা লাগছে তার ওপর নির্ভর করবে।

তিনি বলেন, ভারতে ২১ জুন থেকে নতুন উদ্যমে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে যত বেশি সম্ভব ‘মেইড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ভ্যাকসিনের জোগান নিশ্চিত করাটাই আমাদের অগ্রাধিকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories