গাজীপুরের টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু:খী মানুষের নেত্রী। খেটে খাওয়া মানুষের জন্য তিনি রাতদিন কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার বস্তিবাসীর সুখে দু:খে কাজ করেছেন সারাজীবন । তিনি সবসময় বলতেন এই বস্তিবাসী আমার বংশধর। আজকের এই দু:সময় কিছুটা হলেও সহযোগীতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করবো। আপনাদের এই দু:সময়ে প্রত্যেকটি আওয়ামীলীগ নেতৃবৃন্দ আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, দিবে। আওয়ামীলীগ সরকার জনগণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। টঙ্গীর মিলগেইট এলাকায় সোমবার দুপুরে দুইটি অগ্নিকান্ডের ঘটনায় বস্তিবাসীদের মাঝে শাড়ি, লুঙ্গী, চাউল, ডাল, সাবান, তেল, আলু, পেয়াজ ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বিকম, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মনির আহমেদ, আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, সদস্য সচিব মো. আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম মাষ্টার, মো. ইকবাল হোসেন, টঙ্গীস্থ ময়মনসিংহ শ্রমজীবী পরিষদের মহাসচিব মোস্তাফিজুর রহমান টিটু, আওয়ামীলীগ নেতা মো. সাদেক হোসেন খান, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কো-অপারেটিভ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অলিম্পিয়া টেক্সটাইল মিলের পরিচালক হাসানুজ্জামান মল্লিক, নিউ মন্নু ফাইন কটন মিলস চেয়ারম্যান হারুন অর রশিদ, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা আক্তার, যুব মহিলা লীগের সভাপতি সিমা আক্তার, ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ নীরব প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে চুড়ি ফ্যাক্টরী মহল্লায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক ঘরবাড়ি পুড়ে ভষ্মিভূত হয়। এছাড়াও টঙ্গীর আরমান প্রোগ্রাম, ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া চুড়ি ফ্যাক্টরী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সোমবার ইউসেফ বাংলাদেশ স্কুলে তাদের তালিকাভুক্ত ১৬টি পরিবারের মাঝে ২০ কেজি চাউল, ৫ কেজি ডাউল, ৩ কেজি তৈল, ১ কেজি লবন জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, মহিলা আওয়ামীলীগ নেত্রী হাজেরা বেগম, ওয়ার্ড ভিশন বাংলাদেশের টঙ্গী অঞ্চলের ম্যানেজার ডমেনিক সেন্টু গমেজ, প্রোগ্রাম অফিসার বনি হালদার, কমিনিটি ফ্রেসিলেটিজ রাজিয়া সুলতানা, নাসরিন আক্তার প্রমূখ ।
খুব ভালো মানের একটি অনলাইন