বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ইন্টারনেট না থাকলেও যেভাবে চলবে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৫ বার

হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় মেসেজিং অ্যাপ এটি। প্রিয়জন থেকে শুরু করে সহকর্মী, যোগাযোগের প্রাথমিক মাধ্যম হয়ে উঠেছে এই মেসেজিং অ্যাপ।তবে প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য সবার আগে যেটি প্রয়োজন তা হচ্ছে ইন্টারনেট। ঘরে থাকলে ওয়াই-ফাই, বাইরে ফোনের ডাটাই ভরসা। তবে এখন ফোনে ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারবেন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে এবার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। এমন কি ফোন বন্ধ থাকলেও করা যাবে মেসেজ। এই জন্য নতুন অ্যাপ এনেছে মেটার মালিকানাধীন সাইটটি। এ জন্য যা করবেন-* কম্পিউটারে মাইক্রোসফট স্টোর থেকে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করে নিন।*  এবার কিউআর কোড স্ক্যান করে লগ ইন করুন। একবার এই অ্যাপ কম্পিউটার থেকে লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট না থাকলেও কম্পিউটার থেকে এই মেসেজিং অ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে।* সেক্ষেত্রে কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।তবে বিগত কয়েক মাস আগেই এই ফিচার নিয়ে হাজির হয়েছিল হোয়াটসঅ্যাপ। শুধু বিটা টেস্টারদের জন্যই ফিচারটি এনেছিল তারা। ফলে সীমিতসংখ্যক মানুষ এতদিন এই ফিচার ব্যবহার করতে পারতেন। এবার সব গ্রাহকদের এই ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এ জন্য আগের অ্যাপ ডিলিট করে নতুন অ্যাপ ইনস্টল করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories