শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

বান্দরবানে কলাগাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরির প্রশিক্ষণ উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২০৮ বার

বান্দরবানের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কলাগাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরীর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সাড়ে ১০ টায় বান্দরবান লুসাই বাড়ির একটি হলরুমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর আয়োজনে বান্দরবান ইউম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় বান্দরবান ইউম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লালছানি লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরীর প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। অনুষ্ঠানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি বলেন, পাহাড়ে নারীদের সুতা দিয়ে বিভিন্ন কাপড় তৈরির অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলা গাছ থেকে সুতা তৈরি করে সে সুতা দিয়ে বিভিন্ন পণ্য বা বানাতে পারে। তাই নারীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।এই প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য উৎপাদনের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে জেলা সদর ৩০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আগামী শুক্র ও শনিবার জেলা প্রশাসকের হলরুমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী তিন দিন বান্দরবান হিউম্যান  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্ধারিত লুসাই বাড়ির হলরুমে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে  ইউম্যান চেম্বারের সদস্য বীণা পানি চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান চেম্বার এর সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জোহরা বেগম, বান্দরবান পৌরসভার কাউন্সিলর এমেচিং মারমা, কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরীর প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. আমির হামজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবান ইউম্যান চেম্বারের পরিচালক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories