বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নওগাঁয় ২ হাজার ২২০ হেক্টর জমির আউশ ধান কাটা হয়েছে

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৬০ বার

চলতি মাসের মাঝামাঝি থেকে আউশ  ধান কাটা শুরু করেছেন জেলার কৃষকরা। গত ২৪ আগস্ট পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ২ হাজার ২২০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি  সম্প্রসারণ  বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আউশ ধান কাটা চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। আউশ ধান কাটার পর কৃষকরা সে জমিতে স্থানীয় জাতের রোপা আমন ধানের চারা রোপণ করবেন। এর মধ্যে কিছু কিছু জমিতে রবি ফসল সরিষা চাষ করবেন বলেও জানিয়েছে কৃষি বিভাগ। চলতি বছর আবাদকৃত জমি থেকে ২ লাখ ৪৯ হাজার ৭৫০ মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। উল্লেখিত পরিমাণ ধান থেকে চাল পাওয়া যাবে ১ লাখ ৬৬ হাজার ৫০০ মেট্রিক টন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন জানিয়েছেন, এ বছর জেলায় মোট ৫৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। কৃষকরা চলতি মৌসুমে ব্রি-ধান ৪৮ জাতের আউশ ধান সবচেয়ে বেশি চাষ করেছেন। চাষকৃত ধানের অন্য জাতগুলো হচ্ছে ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৫৬, ব্রিধান- ৫৬, ব্রিধান ৬৫, ব্রিধান-৮২, ব্রিধান-৮৫, বিনা-১৯, পারিজা, বিআর-২১ এবং জিরা জাতের ধান রয়েছে।উপজেলাভিত্তিক আউশ ধান চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৩৬৯৫ হেক্টর, রানীনগর উপজেলায় ১১৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৭২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৫৬০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৩ হাজার ১১০ হেক্টর, পতœীতল্ া উপজেলায় ৬৮৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২২৮০ হেক্টর , সাপাহার উপজেলায় ৭৯৫ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর ও নিয়ামতপুর উপডজেলায় ৯১২০ হেক্টর।কৃষি বিভাগের দেয়া তথ্যমতে প্রতি হেক্টর জমিতে ৪ দশমিক ৫ মেট্রিক টন হিসেবে জেলায় এ বছর মোট আউশ ধান উৎপাদিত হবে ২ লাখ ৪৯ হাজার ৭৫০ মেট্রিক টন। প্রতি বিঘা থেকে ৩ মেট্রিক টন হিসেবে চাল উৎপাদিত হবে ১ লাখ ৬৬ হাজার ৫০০ মেট্রিক টন।
তথ্যসূত্র : বাসস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories