বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৭ বার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে, কোনো দোকান বন্ধ থাকবে না।আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম-সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। রাত ১২টায় ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশ আমরা দেইনি। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে যোগ করা হয়েছে, রোগীর সাথে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেয়া যায়, পরিস্কার পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে। শিক্ষকের হার অনেক কম। অধ্যাপককের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।তিনি বলেন, করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে সরকারি ও বেসরকারি কলেজে। রিসার্চের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।সভায় স্বাস্থ্য শিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories