রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

এবার বিনামূল্যে মিলবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭৩ বার

অনলাইনে ভিডিও দেখার প্রথম পছন্দ ইউটিউব। এখানে ভিডিও দেখতে গিয়ে বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারণ হয়ে উঠে। তবে বিজ্ঞাপনবিহীন ইউটিউব দেখার জন্য রয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিস। সাধারণত প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারে। এর জন্য পেমেন্টও করতে হয়। সম্প্রতি প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে ইউটিউব। ব্যবহারকারীরা তিন মাসের জন্য এই সুবিধা পাবেন।

গুগল জানিয়েছে, নতুন এই অফার শুধু নতুন ব্যবহারকারীদের জন্য। অর্থাৎ কেউ যদি আগে থেকেই এই সাবস্ক্রিপশনের ব্যবহারকারী হোন, তাহলে তিনি এই অফারের সুযোগ নিতে পারবেন না। এই অফারে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবে। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন, ভিডিও স্ক্রিন লক হলেও চলবে। এছাড়া ইউটিউব মিউজিক কোন বিজ্ঞাপন ছাড়াই একটানা চলবে।এই সুবিধা পেতে হলে ইউটিউবে ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর মাসিক প্ল্যান সিলেক্ট করে মেম্বারশিপ প্ল্যান নিতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories