শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

সেচের জন্য ২৪ ঘণ্টায় নতুন বিদ্যুৎ-সংযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

আমন আবাদে সেচের জন্য নতুন বিদ্যুৎ-সংযোগ প্রয়োজন হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে। কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সচিবালয়ে ভার্চুয়ালি ‘আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিত করণে’ করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন।কৃষিসচিব জানান, এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ৫৯ লাখ হেক্টর, ইতিমধ্যে ৪৭ লাখ হেক্টরে আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ, এটা সন্তোষজনক। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ অর্জিত হয়েছে। এ মাসের মধ্যে যাতে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করা যায় এবং রোপণের পর অন্তত ৩০ দিন যাতে সেচ নিশ্চিত করা যায় সে লক্ষ্যেই আলোচনা হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারলে আমনের ক্ষতি পোষানো যাবে।বৈঠকে নেয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে- সেচের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ড তাদের বৃহৎ সেচ প্রকল্পগুলো চালু করেছে, অন্যগুলোও শিগগিরই চালু করবে। উপজেলা সেচ কমিটি দ্রুত মিটিং করে সেচের প্রয়োজনীয়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সে অনুযায়ী সেচের ব্যবস্থা করা হবে। আমনে বাড়তি সেচের জন্য কৃষকদের অতিরিক্ত খরচের বিষয়ে নগদ সহায়তা প্রদানের বিষয়টি কৃষি মন্ত্রণালয় বিবেচনা করছে। এ ছাড়া বৃষ্টির অভাবে যাঁরা ধানের চারা উৎপাদন করতে পারেননি, তাঁদের কৃষি মন্ত্রণালয় থেকে বিনা মূল্যে চারা দেয়া হবে।

এর আগে চলতি আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিত করতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories