সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

ভিভো ভি২৩ সিরিজ: প্রযুক্তির চেনা বিস্ময়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৭২ বার

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ভি সিরিজ দেশের তারুণ্যের মন জয় করেছে। এর মধ্যে ভিভো ভি২৩ সিরিজের স্মার্টফোন দুর্দান্ত। অনন্য ডিজাইন, হাই রেজুলেশন ক্যামেরা, হাই স্পিড পারফরম্যান্স, প্রযুক্তির দারুণ ব্যবহার এবং দুর্দান্ত সব ফিচার ভি২৩ সিরিজকে করেছে জনপ্রিয়। চলতি বছর দেশে এসেছে ভিভোর ভি২৩ ফাইভজি ও ভি২৩ই। কিছু বিষয় ভিভো ভি২৩ সিরিজের ফোন নজর কেড়েছে তরুণদের। 

অনন্য ডিজাইন
বাজারে ভিভো২৩ ফাইভজি স্মার্টফোনই প্রথম, যেখানে কালার চেঞ্জিং মুড রয়েছে। আর এই প্রযুক্তির কারণে রোদের আলোতে স্মার্টফোনটির হালকা নীলাভ সবুজ রঙ ধারণ করে। আবার আলো থেকে সরিয়ে নিলে ফোনে হালকা সোনালীভাব ফিরে আসে আর নান্দনিক এক লুক দেয়।দ্রুতগতি এবং নির্ভরযোগ্য
ভি ২৩ ফাইভজি স্মার্টফোনের বড় আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল অটোফোকাস পোট্রেট সেলফি প্রযুক্তি। এর ৫০ মেগাপিক্সেল নিখুঁত ও স্পষ্ট ছবি ধারণ করে।  এ স্মার্টফোনে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোনে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ৭ দশমিক ৩৯ মিলিমিটারের স্লিম বডি মডেলটিকে দুর্দান্ত লুক দিয়েছে। ভি২৩ ফাইভজি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। রয়েছে লিকুইড কুলিং সিস্টেম, আল্ট্রা গেম মোড এবং অপটিম্যাল গেমপ্লে  ফিচার। একইসঙ্গে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি যা গেমারদের প্রয়োজন।

ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে অপারেটিং সিস্টেম ১২। ৮ জিবি র‌্যাম বাড়াতে দেয়া হয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি, ফলে ৪ জিবি বাড়িয়ে ১২ জিবি পর্যন্ত করা যাবে র‌্যাম। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩ শতাংশ বেশি দ্রুত চার্জ হবে। ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ফোনটি। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন। পেছনে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories