সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার

নরসিংদীতে পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকা থেকে একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ ১৩ মামলার আসামি মো. শাকিল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়া মোল্লা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার।

শাকিল মিয়া (২৫) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার বকুলতলা মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি এলাকায় একজন বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।জেলা গোয়েন্দা শাখা জানায়, প্রতিদিন রাতের মত বুধবার রাতেও শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছিল ডিবির একাধিক দল। রাত সাড়ে ৩টার দিকে ডিবির উপপরিদর্শক নঈমুল মোস্তাকের নেতৃত্বে একটি দল কাউরিয়াপাড়ার মোল্লা মার্কেটের সামনে টহলের সময় ওই যুবককে সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখে। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড কফি রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।উপপরিদর্শক নঈমুল মোস্তাক জানান, ডিবি কার্যালয়ে আনার পর তার সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, এর আগে মো. শাকিল মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ এই অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এই বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, একনালা বন্দুক ও গুলিসহ আটকের ঘটনায় মো. শাকিল মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories