রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শ্রীমঙ্গলে চা-বাগানে টিলার মাটিধসে ৪ নারী নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধসে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ সকালে চারজন নারী চা-শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।শ্রীমঙ্গল থানার ওসি শামীম উর রশিদ তালুকদার জানান, চার নারী শ্রমিক ঘর লেপন করার জন্য সাদা মাটি সংগ্রহ করছিলেন। এ সময় মাটিচাপায় তারা মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories