শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

হালুয়াঘাটে সনাতন যুব সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার

প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীতে উদযাপিত হয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। কৃষ্ণ ভক্তরা ওই দিন আরাধ্যের কৃষ্ণের জন্মদিন ধুমধাম করে উদযাপন করেন।
জানা যায় এবারের জন্মাষ্টমী তিথি পড়েছে ১৮ -১৯ আগষ্ট/২২ মধ্য রাত পর্যন্ত।রোহিনী নক্ষত্রের অষ্টমীতে জন্ম গ্রহণ করেন শ্রী কৃষ্ণ। এবার জন্মাষ্টমীতে বৃদ্ধি যোগ তৈরী হচ্ছে। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে শিশু রুপে পুজো করেন তার ভক্তরা। তারই ধারাবাহিকতায় হালুয়াঘাট সনাতন যুব সংঘ ২০০৫ সাল থেকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি পালন করছে। সকাল ১১ঘটিকায় উত্তর খয়রাকুড়ী শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রঙ্গনে সংগঠনের সভাপতি সঞ্জয় সরকারের সভাপতিত্বেও অন্জন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যদেন পুজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব দত্ত, জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স, আসলাম মিয়া বাবুল, পুজা উদযাপন কমিটির সহ সভাপতি নরেশ চন্দ্র সরকার,৷ সাধারন সম্পাদক অশোক সরকার অপু , সাংগঠনিক সম্পাদক ও সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর সরকার, সহ সম্পাদক স্বপন ধর, পেনেল মেয়র -২ মনিরুজ্জামান স্বাধীন,অঞ্জন পাল,আবদুল আজিজ খান।আলোচনা শেষে উত্তর খয়রাকুড়ী শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির আকন পাড়া পর্যন্ত এক বনার্ঢ়্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়,যে সমস্ত শিশু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসে ছিল তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories