মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য খাবার হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৭৪ বার

পটুয়াখালীর সাগরকণ্যা কুয়াকাটা পর্যটন নগরীতে খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নামে হোটেল মালিকদের হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘোষণা দেন কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি।

বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে খাবার হোটেল ও রেস্তোরাঁ।

হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.কলিম জানায়, ‘কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। ছোট ছোট হোটেল মালিককেও ৩০ থেকে ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে । এমনকি একেক জনকে মাসের মধ্যে তিন-চারবার জরিমানা করা হয়েছে। এতে হোটেল ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম।

তাই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা করা হয়েছে। এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে।

হোটেল ব্যবসায়ীদের দাবী, যা বিক্রি হয় তার থেকে বেশি জরিমানা গুনতে হয়। তার পরে হোটেল খরচ স্টাফদের বিল দিয়ে আর চলতে পারছি না, অনেক ঋন হয়ে যাচ্ছি । তাই হোটেল বন্ধ করা ছাড়া তো উপায় নেই।  

জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সকল হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে বলে জানিয়েছেন হোটেল মালিক সমিতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories