মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৬ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৮৬ বার

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩  শতাংশ।

এর আগে বুধবার দেশে করোনায় ৮৫ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories