সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

নোয়াখালীর ধান ক্ষেতে চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-৩

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৮৬ বার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ক্ষেতে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. নজরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় তার সাথে কর্মরত থাকা হারুন, মাসুদ ও ইসমাইল নামের আরও তিন কৃষক আহত হন।সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের শীবচরণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আবদুল মালেকের ছেলে।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুবেল রায় হতাহতের তথ্যটি নিশ্চিত করে বলেন, আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত হারুনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেতে ধানের চারা রোপণ করছিলেন ৪ কৃষক। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তারা নিজেদের কাজ চালিয়ে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ধান ক্ষেতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম মারা যান এবং আহত হন তার সাথে থাকা হারুন, মাসুদ ও ইসমাইল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories