রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কা, নিচে চাপা পরে নিহত-২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১০৭ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একে একে ৩টি বাসের ধাক্কা লাগে। এ সময় বাসের নিচে চাপা পরে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।আজ রোববার দুপুর ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে বাসে যাত্রী তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। কিছু সময় বাস চলাচল বন্ধ থাকায় প্রায় ৩ কিলোমিটার যানজট হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন, তানিয়া আক্তার (২৫), সুমাইয়া (১৮), আক্তার হোসেন (৩৩), তনয় বরাল (২৩), ফেরদৌসি আক্তার (৫০), হেনারা বেগম (৬১), শিরীন সুলতানা (৩৮), মনির হোসেন (৪০), নজরুল ইসলাম (৬০), হাসানা (৩৩), গোলাম কবীর (৪৫)। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাসে ওঠার জন্য কেয়টখালি এলাকায় এক্সপ্রেসের পাশে অপেক্ষায় ছিলেন নিহত ওই দুজন। এ সময় ঢাকামুখী একটি বাস তাদের ওঠানোর জন্য গতি কমিয়ে আনে। এ সময় পেছন থেকে আসা সাকুরা পরিবহণ ও শরীয়তপুর পরিবহণের অপর দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দেয়।এতে সামনে থাকা মোল্লা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ও ব্যক্তিকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় তিন বাসে থাকা অন্তত ২০ যাত্রী। শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফুজ রিবেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। ৩টি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories