সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দাম বাড়ায় কষ্টে আছে মানুষ : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮০ বার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। ফলে সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট যাতে না থাকে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।আজ রোববার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে ডলারের দাম অনেক বেশি বেড়েছে। আমরা আশা করেছিলাম বিশ্ব বাজারে দাম কমে যাওয়ায় ভোজ্যতেলের দাম আমাদের দেশে কমবে। তেল ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশন বসে ডলারের দাম বৃদ্ধির ফলে কী প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করে দাম বাড়া-কমার সিদ্ধান্ত নেওয়া হবে।দেশের মানুষ বেহেশতে আছে, পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি যা বলেছেন তা আমার কনসার্ন না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে মানুষের তো কষ্ট হবেই। আর বেহেশত বা দোজখ সেটা জীবিত অবস্থায় বোঝা যায় না, মরলে বোঝা যায়।বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে, এটা রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ এখনো শ্রীলঙ্কা বা পাকিস্তানের চেয়ে অনেক ভালো। ফলে সেদিকে যাওয়ার কোনো সুযোগ নেই।বিরোধী দল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারাও ক্ষমতায় ছিল। কিন্তু সেই আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে।এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories