রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

জ্ঞান অর্জন করা কঠিন, এর ফল খুবই মিষ্টি : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৭৬ বার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জ্ঞান অর্জন করা কঠিন, এর ফল খুব মিষ্টি। তিনি গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের সদরখলাস্থ দক্ষিণ সুরমা গণ গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।ড. মোমেন বলেন, এই গণগ্রন্থাগারটি এলাকার মানুষের জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের দেশে লাইব্রেরির বড়ই অভাব। এক্ষেত্রে দক্ষিণ সুরমার গণ গ্রন্থাগারটি  এলাকায় জ্ঞানের আলো ছড়াবে। সে জন্য নতুন প্রজন্মকে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে।পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের যথাযথ রক্ষণাবেক্ষণ, বইয়ের সংগ্রহ বৃদ্ধি করাসহ ডিজিটাল ফরম্যাটে বই সংরক্ষণের পরামর্শ দেন। প্রয়োজনে এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি। তিনি এই গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, সিলেটের কৃতীসন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ‘প্রবাসীর কথা’ গ্রন্থের লেখক প্রয়াত নুরুল ইসলামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।মোমেন বলেন, সিলেটের উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নে নুরুল ইসলাম আজীবন কাজ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অনেক অবদান রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে নুরুল ইসলাম তার বন্ধু, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন। বিশেষ করে দেশের উন্নয়নের লক্ষে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রবাসীদের দাবি আদায়ে কাজ করেছেন নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা ও সীমান্তীকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির।

দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলামের সহধর্মিণী মিসেস নার্গিস ইসলামের সভাপতিত্বে ও নূরুল ইসলামের মেয়ে মনজেরীন রশিদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories