রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হিলিতে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৬ টাকা

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২২০ বার

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। প্রকারভেদে ২২ টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আজ শনিবার (১৩ আগস্ট) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, গত দুই দিন আগে পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২২ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গ্রাহকরা বলেন, ‘গত বুধবারে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ দেখছি ২৮ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কী হবে?’হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। ২২ টাকার পেঁয়াজ আজ বিক্রি করছি ২৮ টাকা কেজি দরে। ডলারের দাম ওঠানামা করায় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories