রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মানিকগঞ্জ ঘিওরে কারেন্ট জাল আটক, তিন জেলেকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৩১ বার

মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘিওর হাট থেকে কারেন্ট জাল আটক ও ৩ জেলেকে জরিমানা করা হয়েছে।

ঘিওর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান। অভিযানে আরো উপস্থিত ছিলেন ঘিওর থানার এসআই মামুন সহ অন্যান্য পুলিশ। এসময় তারা আনুমানিক ১ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করেন ।
এ সময় কারেন্ট জাল বিক্রি দায়ে ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের জেলে দারোগালি ও গোলাপ নগর গ্রামের জেলে মহিদুর ও রায়হানকে মৎস্য সংরক্ষণ আইনে পাঁচশত টাকা করে মোট ১৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই জাল ব্যবহার না করার প্রতিশ্রুতিতে জাল রেখে তাদের ছেড়ে দেয়া হয়। পরে আটক জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান বলেন, অবৈধ কারেন্টজালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলে সম্প্রদায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories