রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি

ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৫ বার

জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু করা হবে বলেও জানান তিনি।মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশন) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও তেলের দাম বৃদ্ধির কারণে ট্রেনের ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এনিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।’এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন ও এনডিসি মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন ।ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া জানান, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ ফোর লেনে উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের ডাবল লেনটি চালু করা হবে।ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন কল্পতরু ডাবল লাইনের কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ব্যয় ধরা হয়ছে প্রায় ১৩০০ কোটি টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories