মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

মাসখানেক পর সব ঠিক হয়ে যাবে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পর সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতিতে পড়ায় এ সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে।আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে আরও করবে। সরকার আমরার লগে (সাথে) আছে। আরেকটা কথা শেখা হাসিনার, যেটায় আমি অবাক হয়ে গেছি। যারা অসহায় ভূমিহীন, জমি নাই, ভিটাও নাই তারারে দুই শতক জায়গা সাফ কেওয়ালা কইরা ঘরসহ দের। আমার জীবনে আমি এর থেকে ভালো কাজ দেখছি না।তিনি বলেন, এই বারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচাঘর, সনের ঘর নিছেগি ঠেলে। সরকার সহায়তা করছে আরও করবো। আপনাদের কাছে অনুরোধ সরকারকে একটু টাইম দেওয়ার। শেখ হাসিনা গরিবের সরকার। ভোটে সরকার বানিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন এর লাগি সরকার হয়েছেন। আবার ভোট দেওয়ার সময় আসবে, মনে হলে ভোট দিবা না দিলে নাই। আল্লাহ সাক্ষী, ন্যায় বিচারের ভোট দিবা,  কে আপনার উপকার করছে তাকে ভোট দিবা। যে উপকার করছে না তাকে ভোট দিবা না।

অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৪২৮ জনের মধ্যে ১২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories