রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

আইফোন থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলবেন কীভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৮৭ বার

ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ফোনও স্লো হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন। আইফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা না থাকায় এই সমস্যা আরো গুরুতর হয়ে পড়ে। আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে বিরক্তিকর ‘স্টোরেজ অলমোস্ট ফুল’ নোটিফিকেশন দেখানো হয়।

খুব সহজে আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলতে –

  • আইফোনের সেটিংসে যান।
  • সেখান থেকে জেনারেল অপশনটি বেছে নিন।
  • ট্টান্সফার বা আইফোন রিসেট এ যান।
  • ক্লিক করুন ইরেজার অল কন্টেন্ট। এপর সেটিংসে ফিরে যান।

আইফোনের স্টোরেজ খালি রাখতে অপ্রয়োজনীয় ও বড় অ্যাপগুলো মুছে দিন। ছবি ও ভিডিও অনেকখানি জায়গা দখল করে থাকে। তবে আইফোনের স্পেস খালি করতে সম্পূর্ণ ফটো লাইব্রেরি ক্লিন না করে, বেছে বেছে ছবি ডিলিট করুন।

সাফারি ও ক্রোমের ক্যাশ ক্লিয়ার করে আইফোনের স্টোরেজ খালি করা যায়। আবার মেসেজ এটাচমেন্ট ডিলিট করলেও অনেকখানি স্টোরেজ খালি করতে পারবেন। অফলাইন যত কনটেন্ট আছে সব ডিলিট করে ফেলুন। গান, ভিডিও, পডকাস্ট অনেকেই ডাউনলোড করে রাখেন। সেগুলো দেখা শেষ হলে ডিলিট করে ফেলুন। এতে আপনার আইফোনের স্টোরেজ অযথা ফুল হয়ে থাকবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories