বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

পিতার জন্মের ২১ বছর আগে ছেলের জন্ম!

জেলা প্রতিনিধি, যশোর
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৫৩ বার

পিতার জন্মের ২১ বছর আগে ছেলের জন্ম ! এমন অনাকাঙ্ক্ষিত ভোটার কার্ড সরবরাহ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ক্ষেত্রে এমনটি ঘটেছে বলে জানা গেছে।

আইয়ুব আলী জানান, তার প্রকৃত জন্ম তারিখ ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর। সে হিসাবে তার বর্তমান বয়স ৬২ বছর।কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার বয়স ১০২ বছর।
 
পরিচয়পত্রের তথ্যমতে তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর। অন্যদিকে, তার বাবা তোতা মোড়লের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১৯৪০ সালের ৩ ডিসেম্বর। সেই হিসাবে দেখা যায়, বাবার ২১ বছর আগে ছেলের জন্ম হয়েছে।এ নিয়ে বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে আইয়ুব আলীকে। শুধু বয়স বেশি নয়, ভোটার আইডিতে তার বাবার নামও ভুল। আইডি কার্ড সংশোধনের জন্য কয়েক দফা শার্শা নির্বাচন অফিসে গিয়ে কাজ হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন, তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। আইয়ুব আলী জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের এখানে কোনো আবেদন করেননি। আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories