শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

কোস্টগার্ড মানব ও মাদক পাচার রোধে ভূমিকা রাখছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৭৭ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে কোস্টগার্ড শুধু সমুদ্র বন্দরই নয়, তারা সবধরনের নিরাপত্তায় কাজ করছে। মানব ও মাদক পাচার রোধে সফল ভূমিকা রাখছে। আমরা মনে করি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোস্টগার্ড দুর্বার গতিতে এগিয়ে চলছে।আজ শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্র মহড়া পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনে উপস্থিত থেকে মন্ত্রী মহড়া পরিদর্শন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কোস্টগার্ডকে আমরা শক্তিশালী করেছি, সক্ষমতা বৃদ্ধি করেছি, জনবল বৃদ্ধি করেছি। এছাড়া কোস্টগার্ডকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। আমরা বলতে পারি কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন সংসদে একটি বেসরকারি বিল তুলে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল। মাত্র একটি জাহাজ দিয়ে শুরু হয়েছিল কোস্টগার্ডের যাত্রা।চট্টগ্রাম সমুদ্র বন্দরের অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে আসাদুজ্জামান খান বলেন, ২০০৪ সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে লাল তালিকাভুক্ত করা হয়েছিল। আমাদের এত বড় বন্দর, সেখানে তখন জাহাজ আসতে নানান ধরনের প্রশ্ন তোলা হত। কিন্তু এখন আর সেই অবস্থা নেই।এ মহড়ায় কোস্টগার্ডের জাহাজগুলোর স্টিম পোস্ট, ভিবিএসএস এক্সারসাইজ, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক, জাহাজ কামরুজ্জামান দ্বারা পলিউশন কন্ট্রোল এক্সারসাইজ, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।

এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী,  বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories