রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমের টানে ইতালিয়ান নাগরিক বিয়ে করলেন দিন মজুরের মেয়েকে

বালিয়াডাঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৪৯ বার

প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লীতে দিনমজুরের মেয়েকে বিয়ে করেছেন এক ইতালিয়ান যুবক। বর দেখতে দিনমজুরের বাড়ীতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের মারকুস দাসের মেয়ে রতœা রানী দাস (১৮)। রতœা রাণীর চাচা জোসেফ একই কোম্পানিতে চাকুরী করার সুবাদে ইতালি নাগরিকের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। এই পরিচয়ের এক পর্যায়ে প্রেম ভালোবাসায় জড়িয়ে পরে। হুট করে উভয় পরিবারের সম্মতিক্রমে গত সোমবার সন্ধ্যায় সনাতন ধর্মীয় রিতি অনুসারে ইতালির যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা (৪৫) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে।

রতœা রাণীর বাবা মারকুস দাস বলেন, বিয়ে উপলক্ষ্যে ২ শতাধিক অতিথিকে দাওয়াত করেন এবং ৭টি ছাগল ও মাছ দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করা হয়। ইতালি নাগরিকের আগমনে প্রথমে আতংকিত হলেও পরে বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্য পাত্রে কন্যাকে বিয়ে দিলাম।

কনে রতœা রাণী দাস বলেন, ইতালিতে আমার চাচা জোসেফ ও আমার জামাই আলিসেন্ড্রা একই কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে আমার সাথে মোবাইলে পরিচয় হয়। বিয়ে করে সে উচ্ছসিত। তার স্বামী বাবার বাড়ীতে ৭ দিন অবস্থান করবেন এবং সকলে কাছে আশির্বাদ কামনা করেছেন।

২ নং চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বলেন, বিয়েতে তিনি সহ স্থানীয়লোকজনের উপস্থিতিতে ইতালি নাগরিকের বিয়ের কাজ সম্পন্ন করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, এ বিয়ে সম্পর্কে তিনি অবগত আছেন। তারা কোন লিখিতভাবে থানাকে অবগত করেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories