বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

কোরবা‌নিতে চামড়া শিল্পে বিশেষ ঋণ সু‌বিধার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৯৮ বার

সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের আবেদনের সময় তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে এ সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।কোভিড-১৯ এর বিরূপ প্রভাব ও কোরবা‌নির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ সুবিধার্থে এ সু‌বিধা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২২ জুন) বাংলা‌দেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি ক‌রে বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লোর প্রধান নির্বাহীদের কাছে পা‌ঠিয়েছে।এর আগে গত ৬ জানুয়ারি নির্দেশনায় বলা হয়েছিল, ২০২০ সা‌লের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ স্থিতির ন্যূনতম ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসাবে নগদে আদায় সাপেক্ষে এক্সিট সুবিধা দেওয়া যাবে। এক্ষেত্রে ২০২০ সা‌লের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকা পর্যন্ত, সেসব প্রতিষ্ঠানকে দায়-দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ ৩ বছর এবং যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকার বে‌শি, তা‌দের দায়-দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ ৫ বছর সময় দেওয়া যাবে।পুনর্গঠন বা পুনঃতফসিল সুবিধা গ্রহণে ইচ্ছুক গ্রাহক নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ করে চলতি বছরের  ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। প‌রে এ‌টি বা‌ড়ি‌য়ে চল‌তি বছ‌রের ৩০ জুন করা হয়। নতুন নির্দেশনায় এ সময় আ‌রও তিন মাস বাড়িয়ে ৩০ সে‌প্টেম্বর পর্যন্ত করা হয়েছে। নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলছে, দ্বিতীয় দফায় কোভিড-১৯ এর বিরূপ প্রভাব মোকাবিলা এবং আসন্ন ঈদুল আজহায় কোরবা‌নির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্র‌মের বিষ‌য়টি বিবেচনায় নিয়ে ঋণ পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা গ্রহণে ইচ্ছুক গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্টের অর্থ নগদ জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের জন্য আগামী ৩০ সে‌প্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories